ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইউপি সদস্যসহ ৬ জুয়ারী গ্রেপ্তার

রাজবাড়ী  ঃ

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এক ইউপি সদস্যসহ ৬ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত মোকছেদ প্রামানিকের ছেলে মোঃ মজনু প্রামানিক (৩৮), মোঃ শহীদ শেখের ছেলে মোঃ আরিফ শেখ (৩৪), মৃত আঃ রহমান প্রামানিকের ছেলে আলীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কুরবান আলী প্রামানিক (৪৫), মোঃ নবাব আলী মন্ডলের ছেলে মোঃ ইসলাম মন্ডল (৩৪), মৃত কাদের মজুমদারের ছেলে মোঃ খলিল মজুমদার (৫০), মৃত মহিউদ্দিন খার ছেলে মোঃ শফিক খা (৪০)।
গত ১৫ জুলাই রাত সাড়ে ১০ টার সময় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মোঃ আসলাম খানের চায়ের দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে তাদের আটক কর হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ মনিরুজ্জামান খান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার খেলার আসর থেকে নগদ তিন হাজার একশত আশি টাকা ও বিভিন্ন রংয়ের এক পেটি (বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতা, জুয়ার খেলার আসরে বসার জন্য প্লাষ্টিকের চট ১ টিসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে আটক করা হয়। এ ব্যাপরে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক