ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অগ্নিকান্ডে পাঁচটি গবাদি পশু ভস্মিভূত

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দিতে মশার কয়েলের আগুন থেকে  গোয়ালঘরে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত হয়েছে।  রবিবার ( ১৬ জুলাই ) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ভ্যান চালক মোতালেব মিয়া বলেন,  ভ্যান চালিয়ে সংসার চালাই ও পাশাপাশি কয়েকটি গরু ও ছাগল পালন করতাম। এখন আমার একসাথে পাঁচটি পশু আগুনে পুড়ে মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল।
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী এ তথ্য নিশ্চিত করে বলেন,  ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোতালেব মিয়ার বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণে আনে। এ সময় গোয়াল ঘরে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল, পুড়ে মারা গেছে। গোয়াল ঘরের পাশে থাকা একটি ঘরে আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে ।

লেখক