ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধায় বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে নির্যাতন, টাকা ছিনতাই

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে মনিরুজ্জামান নামে এক যুবককে বেধরক মারপিট করে তার নিকট থেকে টাকা ছিনিয়ে নিয়েছে একদল মাদকাসক্ত দুষ্কৃতিকারী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন রসুলপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের রেজাউল করিম এর ছেলে মো: মনিরুজ্জামানের সাথে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মৃত হাসেন মুন্সির ছেলে আল মামুন ও তার সহযোগী কয়েকজন বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎকরে সাদুল্লাপুর উপজেলার মহিষবান্দি বাজারে গিয়ে দেখা করে।

পরে অভিযুক্তরা কথাবার্তা শেষে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে মনিরুজ্জামানকে সদর উপজেলার লক্ষীপুরে নিয়ে যায়।
তাদের মিষ্টি কথায় ভুলে মনিরুজ্জামানও সরল মনে তাদের সাথে চলে যায়।

লক্ষীপুরে গিয়ে অভিযুক্ত ঐ ইউনিয়নের মৃত হাসেন মুন্সির ছেলে আল মামুন (২৯), ফুল সিয়ার ছেলে ফিরোজ কবির (২৮), সুরুজ আলীর ছেলে আব্দুল কাদের, তারা বিভিন্ন ভাবে সময় ক্ষেপণ করতে থাকে।

এরপর সন্ধ্যা ঘনিয়ে এলে লক্ষীপুর খেলার মাঠ সংলগ্ন শ্মশান ঘাটে নিয়ে গিয়ে কথাবার্তার একপর্যায়ে তার নিকটে থাকা টাকা বেরকরতে বলে।

মনিরুজ্জামান টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ধ্বস্তাধস্তির এক পর্যায়ে সমবেত ভাবে মারতে শুরু করে । এরপর জোর পূর্বক ৩শ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আবারো বেধড়ক মারপিট করতে থাকে। তাদের মারপিটের ধারাবাহিকতায় মনিরুজ্জামান অচেতন হয়ে পরলে তার পকেটে থাকা ২০ হাজার টাক বেড় করে নেন তারা।

পরে অচেতন মনিরুজ্জামানকে ঐ শ্মশান ঘাটের এক কোনে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

জ্ঞান ফিরলে দেখেন পকেটের টাকা উধাও।
পরে কোনোমতে অটোরিকশা যোগে গাইবান্ধা সদর হাসপাতালে জরুরী বিভাগে গিয়ে চিকিৎসা নেন।

বিষয়টি সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী মনিরুজ্জামান ও তার পরিবার।

লেখক