ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী বালিয়াকান্দিতে পাট ক্ষেতে মিললো নিখোজ শিশুর মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি ঃ
 রাজবাড়ীর বালিয়াকান্দিতে নীজ বাড়ির অদুরে পাট ক্ষেত থেকে নিখোজ চার বছরের শিশু ইয়ামিন শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়ামিন শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ নাসির সেখের ছেলে।
সোমবার দিবাগত রাত আড়াই টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ীর বারান্দায় দাদির সাথে ঘুমানো অবস্থায় শিশুটি নিখোজ হয়। এরপর মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে বাড়ীর অদুরে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু ইয়ামিন সেখের দাদি নাসিমা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার রাতের খাবার শেষে নাতি ছেলে ইয়ামিনকে নিয়ে বাড়ীর ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ি। রাত ৩ টার দিকে হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেলে ইয়ামিনকে দেখতে না পেয়ে চিৎকার দেই। তারপর থেকে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ীর পাশের পাট ক্ষেত মরদেহ দেখে স্থানীয়রা।
ইয়ামিনের পিতা নাসির সেখ বলেন, আমি বালিয়াকান্দি থানায় যাওয়ার পথে জানতে পারলাম ছেলের মরদেহ পাওয়া গেছে। তবে কিভাবে এমন হলো তিনি কিছুই বুঝতে পারছেন না।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, নিখোঁজ শিশুর মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক