ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক,

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া এ বছরের ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে আগামী ২৮ জুলাই। এদিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত করা হবে।

তথ্যটি জানিয়েছেন আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

আজ বুধবার (১৯ জুলাই) তিনি বলেন, ২৮ জুলাই ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন তারা।রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেবেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।   এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েক দিন পিছিয়ে যায়। ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।

লেখক