ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাতক্ষীরা কালিগঞ্জে প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা সদস্যদের সরব উপস্থিতিতে ব্যাপক উৎসাহে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু।

নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক, প্রভাষক সেলিম শাহারিয়ার, ফারুক আহমেদ উজ্জ্বল, সিনিয়র সদস্য জিএম শামসুর রহমান, ডিএম সিরাজুল ইসলাম, গাজী জাহাঙ্গীর কবীর, সহকারী অধ্যাঃ মনিরুজ্জামান মহসীন। শেখ লুৎফর রহমান, এস এমন ফজলুল রহমান, আব্দুল লতিফ মোড়ল, ডাঃ কেরামত আলী, মাষ্টার রফিকুল ইসলাম, ঈলাদেবী মল্লিক, হাফেজ আব্দুল গফুর, মিরা বসু সরকার, আব্দুল জলিল খাঁন, কাজী আল মামুন, রবিউল ইসলাম, টি এম আব্দুল জব্বার তরফদার, শেখ আমজাদ হোসেন, আমিনুর রহমান, আশেক মেহেদী, শেখ নাজমুল হোসেন, ইশারাত আলী, গৌরপদ দাশ বাচন, প্রভাষক মহিবুল্লাহ, মহাসীন হুসাইন, আলমগীর হোসেন।

সহযোগী সদস্য শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন ও শাহাদৎ হোসেন প্রমুখ। সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সদস্যদের মাসিক চাঁদা ও নিজ নিজ পত্রিকার কার্ডের কপি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও প্রেসক্লাব নিয়ে বিবিধ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দেওয়াসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং হয়রানীকর মামলা দায়ের করা প্রসঙ্গে, প্রেসক্লাবের সংবিধান পরিপন্থীদের প্রসঙ্গ, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ সাধারণ সভায় সকল সদস্য একমত পোষন করে বলেন কালিগঞ্জ প্রেসক্লাবকে আদালতে তুলেছে এবং নানাবিধ অপ প্রচার করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। সভার শেষ পর্যায়ে জাতীয় ধারা ভাষ্যকার ইসমাইল হোসেন মিলনকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

লেখক