ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব ও সম্মাননা

রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু কায়সার খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব।
সভায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদেও উত্তরীয়, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক উৎসবে নাচ, গান পরিবেশন করা হয়।
২০১৯ সালের সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন নাট্যকলায় গোলাম মওলা, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক ডা. সুনীল কুমার বিশ্বাস, কণ্ঠ সংগীত ননী গোপাল বিশ্বাস, যারাজবাড়ীতে সাংস্কৃতিক উৎসব ও সম্মাননা চিত্রাশিল্প শামসুদ্দিন বিশ্বাস ও নৃত্যকলা শ্রাবণী গুহ। ২০২০ সালের সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন নাট্যকলায় ওয়ালিউর হাসান, যাত্রাশিল্প শেখর রায়, কণ্ঠ সংগীত উত্তম কুমার গোস্বামী, লোক সংস্কৃতি আজমল হোসেন এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন স্বদেশ নাট্যাঙ্গন। ২০২১ সালের সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক নির্মল কুমার চক্রবর্তী, নাট্যকলা লিটু করিম, আবৃত্তি অপূর্ব সাহা, কণ্ঠ সংগীত জান্নাতুল ফেরদৌস ও যন্ত্র সংগীত বিশ্বজিৎ বিশ্বাস।

রাজবাড়ী জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর সভাপতি আলী রেজা বলেন, আমরা আনন্দিত ও গর্ব অনুভব করি আমাদের জেলা শাখা সহ- সভাপতি জান্নাতুল ফেরদৌস মিমি সন্মানিত হওয়ায় জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

লেখক