ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

তানোর উপজেলা ছাত্র লীগে আশছে নতুন চমক

এস. আর. টুটুল এম. এলঃ

রাজশাহীর বরেন্দ্রভূমি তানোর এর কৃতী সন্তান, সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপির) মনোনীত, রাজশাহী গভার্মেন্ট কলেজের সাইকোলজি বিভাগের (২য় বর্ষে অধ্যয়নরত) শিক্ষার্থী সাদিয়া নবী (প্রভা) তানোর উপজেলা ছাত্র লীগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদে নতুন চমক নিয়ে আশছেন।

গতকাল ২৩- জুলাই মুন্ডুমালা পৌরসভা আওয়ামী লীগের ত্রি- বার্ষিকী সম্মেলনে, সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপি)কে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সাদিয়া নবী (প্রভা)।

রাজশাহী গভার্মেন্ট কলেজের সাইকোলজি বিভাগের (২য় বর্ষের) শিক্ষার্থী সাদিয়া নবী (প্রভা) তাঁর প্রতিক্রিয়া ব্যক্তকরে বলেন, আমি মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র- ছাত্রীদের প্রতি সহানুভূতিশীলতা, বছরের প্রথম দিনে বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তির টাকা ও গরীব মেধাবী ছাত্র ছাত্রী দের মাঝে আর্থিক সহযোগিতা ও স্মার্ট আধুনিক বাংলাদেশ বিনির্মানসহ আরও বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রায় আগ্রহী হয়ে রাজনীতিতে আশার ইচ্ছা প্রকাশ করেছি।

এছাড়াও প্রভার মা’ রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার এর সামাজিক ও রাজনৈতিক দক্ষতা ও দায়িত্ববোধ চেতনায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আশার ইচ্ছে পোষণ করেন মেয়ে সাদিয়া নবী প্রভা।

লেখক