ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বজ্রপাতে কুড়িগ্রামের একই মাদ্রাসার ৯ জন শিক্ষার্থী আহত

মোস্তফা কামাল মামুন জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন বজ্রপাতে ৯ জন মাদরাসার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো, আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। তারা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মাদ্রাসাটির সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯ জন মাদ্রাসার শিক্ষার্থী হাসপাতালে এলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭ জন মেয়ে আর ২ জন ছেলে রয়েছে। দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রেখেছি। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহিল জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক