ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

গোবিন্দগঞ্জে ২৪৯ ফেন্সিডিলসহ গ্রেফতার ২

সাজ্জাদ হোসেন (সাবু) গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার ২৪৯ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতার ব্যাক্তিরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের আকিম উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩৩) ও সদর উপজেলার চরগোকুন্ডা গ্রামের আছির উদ্দিনের ছেলে মহসিন আলী (২৫) ।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) র‌্যাব-১৩, রংপুর, ব্যাটালিয়ন সদর ও গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ অভিযানের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল ও একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
মাহমুদ বশির আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

লেখক