মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
আজ ২৮ জুলাই (শুক্রবার) বিকাল ৪ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুর মহাসমাবেশে আগমন উপলক্ষে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।
পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম, এ ওহাব সরকার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, সাংগঠনিক সম্পাদক সেলিম আখতার চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আজগর আলী ও রেজাউল করিম রাখি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা। বর্ধিত সভায় নেতারা জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রংপুরের মহাসমাবেশস্থল জনসমুদ্রে পরিণত করে মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার প্রত্যয় ব্যক্ত করেন।