ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ভূরুঙ্গামারীতে উচ্চ বিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ, অভিভাবক ও এলাকাবাসীর ক্ষোভ

মোস্তফা কামাল মামুন, জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অসন্তুষ্ট জনক ফলাফলে অভিভাবক ও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (২৮শে জুলাই) দুপুরে এসএসসির ফল প্রকাশিত হয়েছে।
এবছর এসএসসি পরীক্ষায় চর ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয় হতে মোট ৫১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৬ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ১০ জন । মানবিক বিভাগে ৩৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৫ জন। মোট ৫১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে বিজ্ঞান ও মানবিক ২ শাখা মিলে মোট ২৫ জন শিক্ষার্থী কৃতকার্য হন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ রেজাল্ট জিপিএ ৪.৩৯ গ্রেড প্রাপ্ত হন।

মানবিক বিভাগে সর্বোচ্চ রেজাল্ট জিপিএ ৩.৬১ গ্রেড প্রাপ্ত হন। এই নিম্ন মানের রেজাল্টে দেখে অভিভাবক ও স্থানীয়রা ওই স্কুলের প্রধান শিক্ষক সদরুল আলম বাবুর প্রতি দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয়দের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শিক্ষা কার্যক্রম এমন ভাবে চলতে থাকলে এই এলাকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর ভালো কিছু আশা করা যাবে না। হয়তো একদিন স্কুলের ভবন থাকবে কিন্তু কোন ছাত্রছাত্রী থাকবে না। ওই স্কুলের একজন অভিভাবক বলেন এই স্কুলে বাচ্চা কে পাঠিয়ে ভুল করেছি। আজ তার খেসারত দিতে হচ্ছে।

চর ভূরুঙ্গামারী হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি- মোঃ শফিয়ার রহমানের কাছে রেজাল্ট খারাপ হওয়ার বিষয় টি জানতে চাইলে তিনি জানান রেজাল্ট খারাপ হতেই পারে।

এই বিষয়ে প্রধান শিক্ষক সদরুল আলম বাবুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে না আসার কারনে এমন রেজাল্ট হয়েছে।

লেখক