ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বগুড়ায় News24’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় কেক কর্তন, র‌্যালী, আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে নিউজ টোয়েন্টিফোর’র ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ম.আব্দুর রাজ্জাক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বিএফইউজের নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী,ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি:এর বগুডা প্রেস ইউনিটের ব্যবস্থাপক কারিমুল্লাহ। বাংলাদেশ প্রতিদিন বগুড়ার সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু’র সভাপতিত্বে ও নিউজ টোয়েন্টিফোর বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, ঠাণ্ডা আজাদ, রেজাউল হক বাবু, আবুল কালাম আজাদ, ইলিয়াস হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য ফরহাদুজ্জামান শাহী, ফটো জানার্লিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাফ উদ দৌলা ডিউক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, বিএডিসি বগুড়ার কর্মকর্তা মাসুদ পারভেজ, মেরিডিয়ান ফাইন্যান্স কর্মকর্তা কবির আহম্মেদ, জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, প্যানেল চেয়ারম্যান শিশির মোস্তাফিজ, সংস্কৃতজন আতিকুর রহমান মিঠু, মাহবুবর রহমান মানিক, যমুনা টিভির ব্যুরো প্রধান মেহেরুল সুজন, এশিয়ান টিভির সামছুল আলম লিটন, সাংবাদিক আহম্মেদ উল্লা মনু, শাহিনুর রহমান বিমু, সানাউল হক শুভ, বিধান সিংহ, আজিজ আহম্মেদ রুবেল, আলমগীর হোসেন, অরুপ রতন শীল, সিয়াম সাদিক আফ্রিদি, সাখাওয়াত হোসাইন জনি, মোয়াজ্জিম হোসেন, মুক্তার শেখ, মামুন, শাহনেওয়াজ শাওন, সজল শেখ, আব্দুর রাজ্জাক, ববিন রহমান, রাজিব, জয়, প্রভাষক ফরহাদ আলী খোকন, বিআরটিসি ব্যবসায়ী নেতা রেজাউল করিম ডাবলু, যুব সংগঠক লিটন রহমান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি:এর বগুডা প্রেস ইউনিটের সহকারি নির্বাহী কৌশিক শাহরিয়ার, ইঞ্জিনিয়ার বিপ্লব হোসাইন, সিটিপি ইনচার্জ ফারুক হোসাইন, শফিকুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

লেখক