ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ময়না চেয়ারম্যান সুস্থ হয়ে তানোরে ফিরে আশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাকির হোসেন- টুটুলঃ

ময়না চেয়ারম্যান সুস্থ হয়ে তানোরে ফিরে আশায় ৮ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিনের ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ব্যবসায়ী শাফিউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কলমা ইউনিয়ন বাসি।

আজ ২৯- জুলাই (শনিবার) বেলা ১১-০০ মিনিটে কলমা ইউনিয়ন বাসির উদ্যোগে, ১নং কলমা ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার নাজিমউদ্দীন এর ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ব্যবসায়ি শাফিউল ইসলাম এর সহযোগিতায় (ময়না চেয়ারম্যান) সুস্থ হয়ে তানোরে ফিরে আশায় দরডাঙ্গ বাজরে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে কলমা ইউনিয়ন বাসি।

এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক, আবুল কালাম আজাদ (প্রদীপ সরকার) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জিল্লুর, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি, ফজলে রাব্বী ফরহাদ, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আতাউর, তানোর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, আতাউর রহমান, ও সদ্য সুস্থ, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

তথ্য সূত্র মোতাবেক ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম Enzogram করে ব্লক ধরা পড়ে, দ্রুত তার হার্টে একটি রিং পরানোর হয়। বর্তমানে ময়না চেয়ারম্যান সুস্থ হয়ে তানোরে ফিরে আসেন।

গত ২৪- জুলাই (সোমবার) সন্ধা – ৭-০০ মিনিটে ঢাকা থেকে রেলযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌছান ময়না চেয়ারম্যান।

তাঁকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রীসিভ করেন, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, জিমি কাটার রনি ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমান (মাহাম)।

উল্লেখ্য যে গত ৮- জুলাই তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কালিন সময়ে হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথায় লুটিয়ে পড়েন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।

তৎক্ষনাৎ তাঁকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন।
গত ১১-জুলাই বেলা ৩-০০ মিনিটে ময়না চেয়ারম্যান কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য (এয়ারলাইনস এ্যাম্বুলেন্সের একটি হেলিকপ্টার) যোগে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

ওই দিন আরও উপস্থিত ছিলেন, তানোর কলাম ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক, রিয়াদ মাহমুদ, জামিলুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।।

লেখক