এম এ রহমান যশোর:
যশোরে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন-সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। এ কাজে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সংবাদপত্র সমাজের আয়না। সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। তারা লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে পারেন। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরকে স্মার্ট জেলায় রূপান্তর করতে তিনি সবার সহযোগিতা চান। এ সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান।
আজ শনিবার (২৯ জুলাই) কালেক্টরেট সভাকক্ষে যশোরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না হোরায়রা।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন-যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিন মোহাম্মদ দিনু ও সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র সাংবাদিক রুকুন উদ্দৌলাহ্, আনোয়ারুল কবির নান্টু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদ গণি খান রিমন, সুনীল ঘোষ, মালিকুজ্জামান কাকা, শেখ আব্দুল্লাহ হোসাইন, জুয়েল মৃধা, নূর ইসলাম, শহিদ জয়, হাবিবুর রহমান মিলন ও মনিরুল ইসলাম প্রমুখ।