ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে নবাগত জেলা পুলিশ সুপারের সঙ্গে সংবাদ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।২৯ জুলাই (শনিবার) বিকেল সাড়ে ৪ টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
নবাগত পুলিশ সুপারের নাম জিএম আবুল কালাম আজাদ ।তিনি ২৭ জুলাই রাজবাড়ীতে যোগদান করেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত । তিনি সন্তানের জনক ।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আবদুল মতিন, প্রথম আলো’র প্রতিনিধি এজাজ আহমেদ, একুশে টেলিভিশন ও কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সোহেল রানা, দৈনিক আজকালের খবরের রাজবাড়ী প্রতিনিধি মোঃ মহসিন মৃধা, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রুবেলুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভার আয়োজন করায় সংবাদ কর্মীদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ধন্যবাদ জানানো হয় । এসময় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয় ।
পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, একটি সুন্দর জেলা গঠন করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন । বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন । কেন না গণমাধ্যম কর্মীরাই সব সময় অজানা তথ্য প্রকাশ করে থাকে । আপনাদের সহযোগিতায় আমি রাজবাড়ী বাসিকে একটি সুন্দর জেলা উপহার দিতে চাই ।

লেখক