মোঃ আল-আমীন হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে রেল সেতুর নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) দুপুরে জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাইনের উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, ভোরে কয়েকজন জেলে রেল বিজ্রের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তাদের ধারণা, ৫-৬ দিন আগে হয়তো দুর্বৃত্তরা তাকে হত্যা করে এ রেল সেতুর নিচে ফেলে রেখে যেতে পারে।
ভূঞাপুর থানার (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি পচে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মরদেহের প্রকৃত ঘটনা জানা যাবে।