ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

গাইবান্ধা জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ আওয়ামী লীগের যৌথ আক্রমণ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে ৩১ জুলাই/২৩ সোমবার বেলা ১১ টায় গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশ জেলা বিএনপির কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

উক্ত জনসমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এক দফা এক দাবি এই সরকারের পদত্যাগ। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানায় জনসমাবেশে বক্তারা। তারা বলেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার।

লেখক