রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৫ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
এসময় বক্তব্য দেন রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সভার সভাপতি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সালমা চৌধুরী রুমা, এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন।
আরও বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন, এ্যাড. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী শেখ, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া সোহেল প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন।
এসময় বক্তারা বলেন, ওয়াজেদ চৌধুরী ছিলেন একজন অকুতোভয়, নির্লোভ, নীতিবান মানুষ। তার আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। আগামি সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে মহুরুম এ্যাড. ওয়াজেদ চৌধুরীর জন্য দোয়া করা হয়।