ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালকে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় ভাঙ্গাজাঙ্গাল বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মোল্লা গতকাল তার নিজ গ্রাম সুদরানা থেকে আত্রাই উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় সশস্ত্র ব্যক্তি মান্নান মোল্লাকে প্রকাশ্য দিবালোকে চাইনিজ কুড়াল, লোহার রড ও দেশীয় অস্ত্র দ্বারা উপুর্যপুরি কুপিয়ে আহত করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আমরা তৎপর রয়েছি।

এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

লেখক