রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
১দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশ পথে গত ২৯জুলাই অবস্হান কর্মসুচি চলাকালে ঢাকা গাবতলী বাসটার্মিনাল এলাকা থেকে পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেছ হোসেন সোহান এর পরিবারের খোঁজ খবর নিতে বুধবার (০২আগষ্ট) বেলা ১১ঘটিকার সময় সোহানের গ্রামের বাড়ীতে যান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সিনেটর সাইফুল ইসলাম শিশির।
মোকাদ্দেছ হোসেন সোহান এর বাড়ীতে যাবার পূর্বে হাট পাঙ্গাসী বাজারে তরুণদের সাথে মতবিনিময় ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন সাইফুল ইসলাম শিশির।
এ-সময় নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে এই আন্দোলন সংগ্রাম হামলা মামলা ও গ্রেফতার করে দমানো যাবেনা। যত নির্যাতন হবে ততই কর্মীরা ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোন উপায় নেই তাকে পদত্যাগ করেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। জনগণ রাজপথে নেমেছে তাদের দাবি আদায়ের জন্য তারা তাদের দাবি আদায় করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
এসময় রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইস্কান্দার মির্জা জুয়েল, পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুন মেম্বার, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল আলিম, পাঙ্গাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাকিল সরকার, ব্রহ্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রঞ্জু আহমেদ, সদস্য সচিব আবু তাহের, যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, আলমগীর হোসেন, পাঙ্গাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক বাবু,পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলম সেখ,ধানগড়া ইউনিয়ন কৃষক দলের দফতর সম্পাদক ইয়াহিয়া,ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য আশিফ সেখসহ যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।