ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের নজরদারিতে কমেছে দূর্ঘটনা বাড়ছে মামলা

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের কর্মতৎপরতায় ও কঠোর নজরদারিতে আগের চেয়ে অনেক সড়ক দূর্ঘটনা কমছে এবং বিপরীতে বাড়ছে মামলা।বগুড়া-নাটোর মহাসড়কের কোল ঘেঁষে অবস্থিত কুন্দারহাট হাইওয়ে থানা। নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ আব্বাস আলীর কর্মদক্ষতায় বেড়েছে মামলা কমেছে দূর্ঘটনা। মামলার রেকর্ডে বগুড়ার শাকপালা থেকে বাঁশের ব্রীজ পর্যন্ত সীমানায় কমেছে দূর্ঘটনা। মাত্র ২ মাসের কর্মদক্ষতায় ৪শত মামলা দূর্ঘটনাকে কমিয়ে এনেছেন বলে দাবি করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ আব্বাস আলী। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজে উপস্থিত থেকে ইনচার্জ আব্বাস আলী দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। নিয়ম না মানার প্রবণতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোরহস্তে তিনি পদক্ষেপ গ্রহণ করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কিছু দূর পাল্লার বাস চালকরা বলেন,নিয়ম মানা আমাদের উচিত কিন্তু আমরা নিয়ম মানতে পারি না, ওভারটেকিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি যা মোটেও ঠিক নয়।ওসি সাহেব আমাদের সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ করে সড়কে চলাচলের নিয়ম-কানুন শিখিয়েছেন। সিএনজি চালক আপেল মাহমুদ বলেন, নতুন ওসি সাহেব আসার পর থেকে বগুড়া-নাটোর সড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল একেবারে বন্ধ হয়েছে।পাশাপাশি বাস, মিনিবাস,ট্রাকসহ ভারী যান চলাচলেও বেঁধে দেয়া হয়েছে কিছু নিয়ম কানুন।কিচকের ট্রাক চালক মিজানুর রহমান মিজান বলেন,দূরদূরান্ত থেকে আমরা যারা ট্রাক নিয়ে আসি আমাদের জন্য যদি হাইওয়ে সড়কে পাশে কোন বিশ্রামাগার তৈরি করা হতো তাহলে খুব ভালো হয়। এতে করে অনেক সময় ক্লান্তিতে ঝিমিয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকে না। এক পথচারী বলেন, আগের তুলনায় সড়কের শৃঙ্খলা ফিরেছে। এখন আর এই সড়কে সিএনজি চালিত অটোরিকশার চলাচল একেবারে বন্ধ হয়েছে।আমরা চাই এই শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে। এ ব্যাপারে,কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ আব্বাস আলী জানান,সড়কে দুর্ঘটনা রোধে বগুড়ার শাকপালা থেকে রনবাঘা পর্যন্ত প্রতিটি বাসস্ট্যান্ডে যেন কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয় সে ব্যাপারে আমাদের থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও মোটরবাইকের আরোহীদের হেলমেট পরে পথ চলতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ও তিনি জানান।

লেখক