মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
গোপালপুরে গবাদিপশুর লাম্বিং স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে প্রান্তিক খানারিদের সাথে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃপক্ষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ আগষ্ট) বুধবার সকাল ৯ টায় উপজেলা আলমনগর হাই স্কুল সংলগ্ন এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সবায় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত, উপজেলা প্রাণিসসম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আব্দুল বাছেদ, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিল আলমনগর ইউনিয়ন থেকে আগত খামারিবৃন্দ।
এসময় বক্তারা বলেন লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু থেকে বিভিন্ন মাধ্যমে রোগটি অন্য গরুতে ছড়িয়ে পড়ে। আক্রান্তের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে খামারিদের পরামর্শ দিয়েছেন।
গোপালপুর উপজেলায় গবাদিপশুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাবের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রানিসম্পদ অধিদফতর এই নির্দেশনা অনুযায়ী আজ আলমনগর রোগ প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয় । এবং পর্যায়ক্রমে আক্রান্ত এলাকার ও প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদান করা হবে।