ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে একাধিক মামলার আসামি হেরোইনসহ আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে একাধিক মামলার দুই আসামীকে হেরোইন সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা । ১ আগষ্ট (মঙ্গলবার) দিবাগত রাতে শহরের বিনোদপুর এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃত ব্যক্তিদের কাছ থেকে একশো ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় ।
আটকৃত ব্যক্তিরা হলেন মোঃ তৌহিদ শেখ ওরফে তোহিদ কসাই (৩৫) ও মিলন শেখ ওরফে দাঁত ভাঙ্গা মিলন (৩৪) ।তৌহিদ শেখ বিনোদপুর গ্রামের নতুন মসজিদ এলাকার মোঃ শহিদ শেখের ছেলে । আর মিলন শেখের বাড়ি একই গ্রামের নিউ কলোনী এলাকায় । তার পিতার নাম মৃত নজরুল ইসলাম ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয় । এসময় বিনোদপুর নতুন মসজিদের পাশে মিলন শেখের বাড়ির পাশ থেকে হেরোইনসহ দুইজনকে আটক করা হয় । আটকের পর তাদের নিকট হতে ১ শত ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ পনের হাজার টাকা । আটককৃত ব্যক্তিদের মধ্যে তৌহিদ শেখের বিরুদ্ধে ১০ টি এবং মিলন শেখের বিরুদ্ধে ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে । তাদের নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।
অপর দিকে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার পোড়াভিটা নামক স্থানে দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ । অভিযানে ১শত ৫০ পুরিয়া হেরোইন সহ মৌসুমী বেগম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । মৌসুমী বেগমের নামে গোয়ালন্দ ঘাট থানায় ৯ টি এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় একটি মামলা রয়েছে । তার নামে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

 

লেখক