ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩রা আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (সাদুল্লাপুর উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো: কামরুল হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর-পলাশবাড়ি আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক (অব:) মোঃ আব্দুল জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহিল কবির ফারুক, উপজেলা সহ: ভূমি কমিশনার মো: আসাদুজ্জামান, সাদুল্লাপুর থানার তদন্ত কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: মতিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় প্রমূখ।

এছাড়াও দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রতিষ্ঠান প্রধানগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সভায় জাতিরজনকের শাহাদাৎ বার্ষিকীসহ তিনটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি মূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

লেখক