ব্রেকিং নিউজ আত্রাইয়ে শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা; ভাষা শহীদদের স্মরণে ব্যাপক কর্মসূচিরাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধাপেরহাটে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতা ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতা ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন ৩ আগস্ট/২৩ ধাপেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। উপরোক্ত ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন হাসানপাড়া ও পালানপাড়া গ্রামের নাগরিকদের জন্য ধাপেরহাট বিএমপি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়।

এভাবে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নাগরিকদের জন্য লাইফ ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ১ ও ২ নং ওয়ার্ডে ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে। ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসের দুই সদস্যের একটি টিম।
সাদুল্লাপুর উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ রোকনুজ্জামান মন্ডল, ইউনিয়ন সমাজকর্মী ফরিদা পারভীন। তীব্র গরমের মধ্যেও তারা ৩ নং ওয়ার্ডের ভাতা ভোগীদের সেবা দিয়ে যান। তারা ভাতা ভোগীদের জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নং সনাক্ত করে তাদের আঙ্গুলের ছাপ নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান একরামুল।

ইউনিয়ন সমাজকর্মী রোকনুজ্জামান মন্ডল জানায় সেই সকাল ১০ থেকে ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন সেবা দিচ্ছি। দুপুরের দিকে অনেক ভিড় ছিল লোকের। তিনি আরও বলেন ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন সেবায় নিজ আইডি কার্ড ও যে নাম্বারে ভাতার টাকা সে পায় সেই নাম্বার সহ মোবাইল প্রদর্শন পূর্বক তাদের আঙ্গুলের ছাপ গ্রহণ করি।

লেখক