তানোর (রাজশাহী) প্রতিনিধি, জাকির হোসেন-টুটুলঃ
রাজশাহীর তানোর উপজেলাস্থ তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে, থানায় নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা- অফিসার ইনচার্জ, (ওসি) আব্দুর রহিম এর সাথে দেশের সনামধন্য বিভিন্ন পত্রিকা, অনলাইন ও মিডিয়ার তানোর রাজশাহী প্রতিনিধি/ সাংবাদিকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে আজ ৪- আগষ্ট রোজ (শুক্রবার) বিকাল ৪-০০ টায় মিনিটে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে, তানোর থানায় নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এর সাথে তানোরে কর্মরত সকল সাংবাদিকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আব্দুর রহিম বলেন: সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন: তানোর সদর প্রেসক্লাব এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক, সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনি, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক বকুল মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এমরান হোসেন, সাংবাদিক সারোয়ার, সাংবাদিক সবুর, সাংবাদিক আলিফ হোসেন, সাংবাদিক সাওন, সাংবাদিক বিশ্বজিৎ প্রমুখ।