ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে ৪ঠা আগষ্ট শুক্রবার বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় বাস্তবায়নের দাবিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান। মানববন্ধন পরিচালনা করেন জেলা যুবলীগের  সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল , মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আনিসুর রহমান, যুবনেতা কামরুল ইসলাম রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এ্যাড আশরাফুল হাসান আশা ,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লা, মনিরুল ইসলাম মঈন, প্রমূখ। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বিএনিপ-জামাত যেখানে লড়াই হবে সেখানে, আগুন সন্ত্রাস যেখানে লড়াই হবে সেখানে, জঙ্গীবাদ যেখানে লড়াই হবে সেখানে, অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর কর’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে তার বাসভবনে স্মারকলিপি পেশ করা হয়।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর আমরা আশাবাদী দ্রুত তাদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।

 

লেখক