ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালন হয়েছে।

৫ আগষ্ট শনিবার এ উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম।

এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস টি এম রুহুল আলমের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, সাদুল্লাপুর গালর্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, এমপির ব্যাক্তিগত সহকারী মোঃ আনোয়ারুল ইসলাম আজিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মন্ডল আলো প্রমূখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

লেখক