ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

অসুস্থ বিএনপি নেতা গোলাম রব্বানীকে দেখতে হাসপাতালে যান সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ

সংবাদদাতা-জামাল উদ্দিনঃ

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী অসুস্থ হয়ে সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৫ আগস্ট ) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের (সিলেট বিভাগীয়) সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ফকরুল ইসলাম রুমেল, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মকসুদুল করিম নুহেল সহ দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা যুবদল নেতৃবৃন্দ সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রব্বানীকে দেখতে যান তারা।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ গোলাম রব্বানীর চিকিৎসা সংক্রান্ত খোজ খবর নেয়া হয় ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তারা।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ গোলাম রব্বানীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

লেখক