ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো বাস, যাত্রী নিহত

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই বাসেরই এক যাত্রীকে পিষে মেরেছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারি বিএমএ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত যাত্রীর নাম বুলবুল মিয়া (৬০)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। ওই বাসটি ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে যাচ্ছিল।পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুরনো জাহাজের যন্ত্রাংশের ওপর গিয়ে পড়ে। এ সময় বাসের দরজার কাছে থাকা যাত্রী বুলবুল মিয়া ছিটকে গিয়ে বাসের চাকা ও জাহাজের যন্ত্রাংশে মাঝে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা গিয়ে বুলবুল মিয়ার লাশ উদ্ধার করে।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের এসআই দীপক কুমার সিংহ বলেন, বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে যাচ্ছিল। বুলবুল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের আরেক যাত্রী সামান্য আহত হন।

লেখক