ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে যমুনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক শিশুর (৯) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলের সলিমাবাদ যমুনা নদীর কিনারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চৌহালী নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক সেখ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা যমুনা নদীর কিনারে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে জানালে সেটি উদ্ধার করা হয়। তবে নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আরেক উপপরিদর্শক (এসআই) সামছুল আলম বলেন, ঘটনাস্থল পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর হওয়ায় মরদেহটি সেখানে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি কদিন আগের। অন্যত্র থেকে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে।

লেখক