ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিন্মাঞ্চল প্লাবিত

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় রোববার সকালে আকস্মিক পাহাড়ি ঢলে মহারশি নদী পারি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

একদিনে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা পানিতে নিমিষেই নদী ভরাট হয়ে বন্যায় পরিণত হয়ে যায় নদীর তীরবর্তী এলাকা। পাহাড়ি ঢলের পানিতে ভাটি এলাকা সহ নিন্মাঞ্চলের মানুষেরা পানিতেবন্দি হয়ে পড়ে।

ঝিনাইগাতী সদরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে অনেক বাড়ি ঘরে পানি উঠে দূর্ভোগ পোহাতে হয় অনেক পরিবারকে। পাহাড়ি ঢলের পানিতে সদ্য রোপণকৃত আমন ফসলের ক্ষতি সাধিত হয়েছে। বিগত বছরের বন্যায় ভেঙে যাওয়া বাধঁ দিয়ে পানি প্রবেশ করে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।
রবিবার বিকালে নদীর পানি কমতে শুরু করেছে । দিঘিরপাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসা নদীর তিরবর্তী হওয়ার ফলে ব্যাপক ঝুঁকিতে রয়েছে।

উপজেলার বাঘেরভিটা, কান্দলী, কালিনগর, সারিকালিনগর, বগাডবিসহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর পানিতে নিমজ্জিত এলাকা পরিদর্শন করেছেন।

লেখক