ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ৫নং চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ীর পাশে খেলতে গিয়ে জমে থাকা বৃষ্টির ডোবার পানিতে পড়ে ৬ বছরের শিশু জিসান নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৪ আগষ্ট সোমবার বিকেল ৩ ঘটিকার সময়। নিহত জিসান একই গ্রামের দেলোয়ার হোসেন এর দ্বিতীয় পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো। কোনো এক সময় শিশুটি পাশের ডোবায় পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। পরে শিশুটির লাশ ডোবায় ভেসে ওঠে।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। শিশুটির লাশ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লেখক