ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পাট ধুতে গিয়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর মিলল শ্যামলের লাশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ছোট যমুনা নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শ্যামল সরেন নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মোমিনপুর ইউনিয়নের ছোট যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত রবিবার বিকেলে নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ হন শ্যামল সরেন। রাতভর খোঁজাখুজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুবি দল এসে অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের লিডার আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে শ্যামলের লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক