ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির চেষ্টায় এ্যাম্বুলেন্স উল্টে সাবেক জেলা জজের পরিবারের ৪জন আহত

রাজবাড়ী জেলাঃ

ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার খানখানাপুর জেএসবি বিকসের সামনে সড়কে বেরিকেট দিয়ে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় নিজেদের রক্ষা করতে গিয়ে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স খাদে পড়ে সাবেক জেলা ও দায়রা জজের পরিবারের ৪ সদস্য মারাত্বক আহত হয়েছে। আহতরা হলেন, কুষ্টিয়া এ-২১ হাউজিং স্টেটের বাসিন্ধা কুষ্টিয়ার সাবেক জেলা ও দায়রা জজ মৃত সৈয়দ আঃ বারীর স্ত্রী জাহেদা বারী (৭০), তার মেয়ে মনি মুক্তা (৩৮), নাতি ছেলে অনিক (১৮) ও ছেলে এস এম সাদী। আহতদের মধ্যে জাহেদা বারীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খানখানাপুর জেএসবি বিকসের নিকট ইট ভাটার মাটি টানা কাঠের তিনটি টব ফেলে ডাকাতির চেষ্টা করে।
ডাকাতির শিকার এস এম সাদী বলেন, প্রতি সপ্তাহে তার বোন মনি মুক্তাকে ঢাকায় ডাক্তার দেখাতে হয়। রাতে কুষ্টিয়া থেকে একই এ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়া থেকে রওনা হন। রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ মোড় পার হতেই বিভিন্ন স্থানে ট্রাক দাড়িয়ে থাকতে দেখি। তখনই সন্দেহ হচ্ছিল। ইটভাটার সামনে পৌছালে সড়কে মনে হচ্ছিল কামান দাড় করানো। গাড়ীর ড্রাইভার বেরিকেট দেখে উল্টা পাশ দিয়ে দ্রæত গাড়ি চালিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে মা, বোন, ভাগ্নে ও আমি আহত হই। মায়ের দুই হাত ভেঙ্গে গেছে, মাথা ফেটে গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার করতে পারবো

লেখক