ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জমি জালিয়াতির মামলায় সাবেক জেলা রেজিষ্ট্রার কারাগারে

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে জমি জালিয়াতি করে রেজিস্ট্রি করার মামলায় সাবেক জেলা রেজিস্ট্রারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাঁর নাম গোলাম মাহবুব। তিনি রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার। পওে তিনি মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার থাকাকালীন সময়ে বরখাস্ত হন। মামলা দায়েরের সময় তিনি সদর উপজেলার সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশাল।
রাজবাড়ী সদর উপজেলার বড়নূরপুর গ্রামের বাসিন্দা আবদুল খালেক মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদুকের রাজবাড়ীর সরকারি কৌঁসুলী বিজন কুমার বোস।
আদালত সূত্রে জানা যায়, আবদুল খালেক মৃধা ১৯৭২ সালে জমি কেনেন। আবদুল আলিম নামে এক ব্যক্তি তাঁর মামা আবদুর রহমান মোল্লার কাছে এসএ রেকর্ডমূলে কিছু জমি বিক্রি করেন। পরবর্তীতে বিএস রেকর্ড গোপন করে এসএ রেকর্ড দেখিয়ে বাকী ৪২ শতাংশ জমি বিক্রি করেন। ওই জমিতে কাজ করতে গেলে খালেক মৃধাকে বাঁধা দেওয়া হয়। খালেক মৃধার বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানী করা হয়। এই ঘটনায় খালেক মৃধা বাদী হয়ে ২০১৮ সালে আবদুল আলিমকে প্রধান আসামী করে তৎকালীন সদর উপজেলা সাবরেজিস্ট্রার গোলাম মাহবুবসহ ১০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন। ঘটনার সত্যতা পেয়ে দুদক ১০জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
দুদকের আইনজীবী রাজবাড়ী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি বিজন কুমার বোস বলেন, এই মামলার অভিযোগপত্রভূক্ত আসামী ১০জন। এদের মধ্যে সরকারি চাকুরি থেকে বরখাস্ত হওয়া সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব পলাতক ছিলেন। সোমবার বিকেলে তিনি (গোলাম মাহবুব) বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য নয়জন আসামী কারাবাস করেছেন।

লেখক