আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুর ২টায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক (অব:) মোঃ আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১ গাইবান্ধা, ৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী সংসদ সদস্য এড.উম্মে কুলসুম স্মৃতি (এমপি)।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি (অব:) অধ্যক্ষ আলহাজ্ব মোঃ জাকারিয়া খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মোঃ ফজলুল হক রানা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ এ জেড এম মাজেদুর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব বাবু, সাবেক ছাত্র নেতা মোঃ আশেক মাহমুদ পার্থ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রায়হানুল হক রবার্ট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোন্তেজার রহমান চঞ্চল প্রমূখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।