সংবাদদাতা-মোঃ জামাল উদ্দিন, সিলেটঃ
স্থানীয়দের সাথে সুত্রে জানা যায়-যে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা ২নং পূর্ব ইসলামপুর ইউ/পি’র ১নং রাধানগর গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখার কেউ নাই।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় ঐ রাস্তা দিয়ে কলাবাড়ি, কালিবাড়ী, বালুচর ও আহমদাবাদ সহ কয়েকটি ওয়ার্ডের জনসাধারণ ও কৃষিজীবি লোক জন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন।
এমন কি এই রাস্তা দিয়ে মেগার গাঁও ২নং রাধানগরের ও গাছগড় সহ কয়েকটি গ্রামের মৎস্যজীবী মানুষ দয়ার বাজারে প্রতি দিন আসা যাওয়া করেন।
স্থানীয়দের অভিযোগ এই রাস্তাটি এই বেহাল করুন অবস্থা হয়ার পর থেকে কোনো খোজ খবর নিচ্ছেন না নবনির্বাচিত ২নং পূর্ব ইসলাম পুর ইউ/পি’র চেয়ারম্যান জনাব আলমগীর আলম, স্থানীয়দের আক্ষেপ আমরা কেনো এতো ভুগান্তির সিকার, কেনো এতো কষ্ট পেতে হচ্ছে।
পাশাপাশি স্থানীয়রা আরও বলেন আমাদের ইউ/পি নির্বাচনের দুই বছর যেতে না যেতেই আমরা আমাদের নির্বাচিত ওয়ার্ড সদস্য মরহুম মুহিবুর রহমান সাহেব অসুস্থতার কারনে মারা যাওয়ায়, আমরা যেন আরও অবহেলিত হয়ে গেলাম।
স্থানীয়রা মরহুম মুহিবুর রহমান এর মাগফেরাত কামনা করে বলেন আমাদের ওয়ার্ড সদস্য মারা যাওয়ার পর থেকে রাস্তার বেপারে আমাদের নির্বাচিত চেয়ারম্যান কে বার বার ফোন করলেও উনার সাথে কোনো ভাবে যোগাযোগ করতে পারিনাই।
স্থানীয়দের অভিযোগ এর সততা নিশ্চিত এর জন্য বার্তা১০ এর সংবাদদাতা উক্ত ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন (আলম) এর সাথে বার বার ফোন কলে যোগাযোগ করে উনার সাথে কথা বলা যায়নি(হয়ত ব্যস্ততার কারণে ফোন রিসিভ করেন নাই)
স্থানীয়রা বলেন আমাদের এই রাস্তা দিয়ে ভাটরাই স্কুল ও কলেজে এবং মাদ্রাসায়(বহু) অনেক ছাত্র-ছাত্রী যাতায়াত করে, কিন্তু এই রাস্তায় প্রচুর কাদা থাকায় অকেই স্কুল কলেজে ও মাদ্রাসা যাতায়াত বন্দ করে দিয়েছেন।
এলাকাবাসীর দাবী ইউপি চেয়ারম্যান আলমগীর আলম খুব দ্রত ঐ রাস্তাটি মেরামত এর পাশাপাশি উন্নত রাস্তায় পরিনত করবেন।