ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

সংবাদদাতা-মোঃ জামাল উদ্দিন সিলেটঃ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

বুধবার বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সিলেট জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিএনপি চেয়ারপার্সন গবেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৃত্যুবরণকারী শহীদদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, এছাড়া জেলা ও মহানগর যুবদলে নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, কবির উদ্দিন, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ফখরুল ইসলাম রুমেল, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মতিউর রহমান আফজাল, এনামুল হক চৌধুরী শামীম ও জয়নুল ইসলাম জনি প্রমূখ।

এছাড়া মাহফিলে জেলা ও মহানগর বিভিন্ন ইউনিটের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লেখক