ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুস ছাত্তার, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু ছাঈদ সোহেল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার সাপুই, সদস্য সচিব মোতাহার হোসেন, যুগ্ম আহবায়ক হুকুম সাপুই,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিক হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী মোফাজ্জল হোসেন পলাশ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহমুদ মোস্তফা, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ কামরুল ইসলাম সহ কালিগঞ্জ উপজেলা বিএনপির সকল ইউনিয়নের নেতৃত্ববৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিয়নের নেতৃত্ববৃন্দ অংশগ্রহন করে।

লেখক