রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখা জেলা উদীচী কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে ।
সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সদস্য মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম । সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির গোয়ালন্দ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা হেলাল, কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল আজিজ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহম্মুদ রঞ্জন, আব্দুল হালিম বাবু, ছাত্র লীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ প্রমুখ ।
এসময় বক্তারা বলেন দেশে এখন নতুন করে ঘাতক জন্ম নিয়েছে । তাদেরকে নির্মূল করার জন্য নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে । মানব মুক্তির জন্য সকলকে তৈরি থাকতে হবে ।