আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে সরকারী কলেজ সংলগ্ন
ঘাঘট ব্রিজের পূর্ব পার্শ্বের রাস্তাটি মরন ফাঁদে পরিনত হয়েছে। অনতিবিলম্বে সংস্কার কো না হলে যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
২৩ আগষ্ট বুধবার সরেজমিনে দেখা যায়, উপজেলার সরকারি কলেজের পার্শ্বে ঘাঘট ব্রিজ। এই ব্রিজটি পার হলেই কামারপাড়া ইউনিয়নের সম্মূখ দ্বার।
এ রাস্তা দিয়েই উপজেলা শহরের সাথে যোগাযোগ করেন প্রশাসনিক কর্মকর্তা, কামার পাড়া ইউনিয়নের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
এছাড়াও এ রাস্তা দিয়েই শান্তির মোড় হয়ে বান্দের মাথা দিয়ে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের সাথে অল্প সময়ে যোগাযোগ করেন দূরদুরান্তের অসংখ্য পথযাত্রী।
বিশেষকরে উপজেলা শহরের সাথে কামারপাড়া ইউনিয়নবাসীর এ রাস্তাটি যোগাযোগের প্রধান রাস্তা হওয়ায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে পার্শ্ববর্তী এলাকাবাসী।
প্রতিদিন কোমলমতি অনেক শিক্ষার্থী এ রাস্তা ধরেই স্কুলে যাতায়াত করে থাকে। রাস্তার এমন বেহাল দশায় কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত নিয়ে প্রতিদিন শঙ্কায় থাকতে হচ্ছে “কখন কি হয়!”
অনতিবিলম্বে রাস্তাটি মেরাত করে শঙ্কা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।