ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দিয়ে বহিস্কৃত হলেন সিরাজগঞ্জের ২১ ছাত্রলীগ নেতা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
যুদ্ধাপরাধের দায়ে আজবীন কারাদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে আবেকঘন ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্টস করায় পদ হারালেন সিরাজগঞ্জের ২১জন ছাত্রলীগ নেতা।
বুধবার (২৩ আগষ্ট) রাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জাকারিয়া রনি আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তপু, পৌর ছাত্রলীগের সদস্য সায়েম হোসেন রেজা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিমন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম কুদ্দুস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রুকুনী, সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের অর্থ সম্পাদক খাইরুল কবির খান, উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ, একই ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান, একই উপজেলার দূর্গানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহম্মেদ, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাঁধন ইসলাম, একই উপজেলার রুপবাটি ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক খালিদ হাসান, সলঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল-আমিন, সদস্য রাসেল হাসান রাসু ও নাইমুল ইসলাম নয়ন, সলঙ্গা থানার নলকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান ও সদস্য আসলাম হোসেন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে এসব নেতা ফেসবুকে পোস্ট দেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী বরাবর সুপারিশ করা হয়েছে।

লেখক