ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে উম্মে হাবিবার পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গ্রামের দরিদ্র এক কৃষক পরিবারের অদম্য মেধাবী সন্তান উম্মে হাবিবা যখন বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও আর্থিক দৈন্যতার কারনে ভর্তি হতে পারছিলো না, ঠিক সেই মূহুর্তে তার পাশে এসে দাঁড়ালো উপজেলা প্রশাসন। বাড়িয়ে দিল আর্থিক সহযোগিতার হাত। সুযোগ করে দিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। দরিদ্র কৃষক বাবার অদম্য মেধাবী সন্তানের চলার পথ আবারো গতিশীল হলো।
দরিদ্রতা প্রতি পদে পদে টেনে ধরছিলো পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের এই মেধাবী শিক্ষার্থীকে; কিন্তু হার মানাতে পারেনি তার অদম্য ইচ্ছা আর পরিশ্রমকে। এসএসসি আর এইচএসসি দুটোতেই জিপিএ-৫ পেয়েছে সে, অতঃপর কঠোর পরিশ্রম করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিষয়ে স্নাতকে ভর্তির সুযোগ পেল, কিন্তু আবারও ধাক্কা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কোনভাবেই যোগাঢ় হচ্ছিলো না, দু’চোখে শুধু স্বপ্ন ভাঙ্গার ভয়। অবশেষে উপজেলা প্রশাসন, পার্বতীপুর মেয়েটির পাশে এসে দাঁড়ালো। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর আর্থিক সহায়তায় ভর্তি ফি’র ব্যবস্থা হলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো হার না মানা সেই মেয়েটি। চোখে-মুখে তার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার। স্বপ্ন তার বাস্তবে রূপলাভ করুক। চলার পথ হোক আরো প্রশস্ত।
হার না মানা এই মেধাবী শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

লেখক