ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সিরাজগঞ্জে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে অর্ধ কোটি টাকার ইয়াবা সহ এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও রায়গঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে যৌথ অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারী সাহাব উদ্দিন(২৯) কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রায়গঞ্জ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ধূসর বর্ণের প্রাইভেটকার তল্লাশি করা হয়।
এসময় প্রাইভেটকারে থাকা ময়দার ১১টি প্যাকেটে থাকা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহাব উদ্দিন জানান, ইয়াবা গুলো ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

লেখক