ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মহিলা সমিতির মাঝে চেক বিতরণ

রাজবাড়ী জেলাঃ

শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুদান প্রাপ্ত সমিতির মাঝে চেক বিতরণ করা হয়েছে।

২৯ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০২২-২৩ অর্থবছরে রাজবাড়ী সদর উপজেলায় অনুদান প্রাপ্ত সমিতির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমিরি হোসেন। জেলার বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।  রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সভাপতিত্ব করেন সূবর্ণা রাণী সাহা।

লেখক