ওয়াসিম শেখ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আজ বুধবার ৩০ আগস্ট, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি শামিম খান ওরফে ভিপি শামিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সহ-সভাপতি মেন্না,সদর উপজেলা যুবদলের সভাপতি বরাদ হোসেন ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম সহ সিরাজগঞ্জ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি,শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।