ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ১৭৫ বোতল ফেনসিডিল ও বিদেশি মদ নিয়ে সতিনসহ গ্রেপ্তার-৪, কার জব্দ 

  রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর থেকে পুলিশের অভিযানে ১৭৫ বোতল ফেনসিডিল ও ২বোতল বিদেশি মদ সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আহলাদি পুর হাইওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো, শেরপুর নকলা উপজেলার রামের কান্দি এলাকার সিয়াম উদ্দিন এর ছেলে মো. আরিফ হোসেন (৩৫), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার গুনা এলাকার মৃত ছাত্তার এর স্ত্রী নুরনাহার বেগম (৪০), নাটোর সিংড়া উপজেলার রাখালগাছি এলাকার রোকন এর স্ত্রী সাথী (২৮) ও দেলোয়ায়া (৪০)। আসামিরা সকলেই ঢাকার আশুলিয়া’র জামগড়া এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করেন।
জানাযায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮টায় আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম সদর উপজেলার খানখানাপুর সাজ ব্রিকস এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এ চেকপোস্ট করে অভিযান পরিচালনা কালে সাড়ে ৮টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি সাদা প্রাইভেকার এ তল্লাশি করে ১৭৫ বোতল ফেনসিডিল ও ২বোতল বিদেশি মদ সহ ঐ ৪ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ-সময় তাদের বহনের কাজে ব্যবহ্নত একটি প্রাইভেট কার জব্দ করা হয়, যাহার প্লেট নম্বর (ঢাকা মেট্রো-খ- ১২-৯১০১)।
আহলাদি পুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা প্রক্রিয়াধীন।

লেখক