ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার চাল ও কামারপট্রিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভুত হয়েছে। আনুমানিক প্রায় ১০লক্ষ টাকার ক্ষতিও ৫০ লক্ষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১,৪৫ মিনিটে পৌরসভার চাল ও কামারপট্রির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ সিভিল ডিফেন্সের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস কর্মীরা ১.৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফ আনোয়ার জানান, একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

লেখক